হোম > সারা দেশ > সিলেট

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় মৌলভীবাজারে আটক ৮

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা থানায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৮ জনকে আটক করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।

বড়লেখা থানার বাতামোড়াল পুঞ্জি এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৭টা ও দুপুর ১২টার দিকে এই অভিযানগুলো পরিচালিত হয়।

আটককৃতদের মধ্যে চারজন বাংলাদেশি নাগরিক (২ জন পুরুষ, ২ জন নারী) এবং চারজন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (১ জন পুরুষ, ১ জন নারী, ২ জন শিশু) রয়েছেন।

বিজিবি জানিয়েছে, তারা সবাই অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ