হোম > সারা দেশ > সিলেট

জুলাই গণহত্যার বিচারের গতি দেখে কচ্ছপও লজ্জা পায়: রিফাত রশিদ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ বলেছেন, জুলাই গণহত্যার বিচারের গতি দেখলে কচ্ছপও লজ্জা পায়। সারাদেশে জুলাইয়ে যে গণহত্যা হয়েছে, অবিলম্বে এর বিচারকে দৃশ্যমান করতে হবে। এ বিচারকে দৃশ্যমান না করা পর্যন্ত অন্তর্বর্তী সরকারের আর কোনো গতি নেই। আর কোনো জায়গা নেই।

সোমবার (২১ জুলাই) বিকেল ৩টায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সম্মানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদ অন্তর্বর্তী সরকারের মুলা হয়ে গেছে। এ মুলা ঝুলিয়ে ঝুলিয়ে কালক্ষেপণ করা হচ্ছে। আমাদেরকে মুলা বুঝ দেওয়া হচ্ছে। শহীদের রক্ত, আহতদের অঙ্গহানির সঙ্গে বেইমানি করা হচ্ছে।

রিফাদ রশিদ বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদ চাচ্ছে কি চাচ্ছে না, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এ শহীদ পরিবার, আহতরা জুলাই সনদ চাচ্ছে কি চাচ্ছে না। সবচেয়ে বেশি ত্যাগ যাদের রয়েছে তাদের হাত ধরে অবিলম্বে জুলাই সনদ জারি করতে হবে।

হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহদী হাসানের পরিচালনায় এতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক