হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে ৪ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারে চার দফা দাবিতে বিক্ষোভ করেছেন চা শ্রমিকরা। রোববার শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শেষে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের মাধ্যমে স্মারকলিপি দেয়া হয়।

চা শ্রমিক সংঘের নেতৃবৃন্দরা জানান, চা-শ্রমিক সংঘ জেলা কমিটির পক্ষ থেকে শ্রমমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে দ্রুত হাসপাতাল চালু করারসহ ৪ দফা দাবি জানানো হয়েছে।

এ সময় চা-শ্রমিকদের প্রতিনিধি চা-শ্রমিক সংঘ সহ-সভাপতি মধু রজক, সাধারণ সাধারণ হরিনারায়ন হাজরা, সাংগঠনিক সম্পাদক লক্ষীমনি বাক্তি, চা-শ্রমিকনেতা সবুজ বাউরী, শত্রুঘ্ন লোহারসহ নেতৃবৃন্দ জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের নিকট স্মারকলিপি তুলে দেন।

এর আগেও ১৩ এপ্রিল চা-শ্রমিক সংঘের পক্ষ থেকে জেলা প্রশাসক ও সিভিল সার্জন এবং কমলগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবি জানানো হয়।

চা-শ্রমিক সংঘের পক্ষ থেকে ৪ দফা দাবি হলো অনতিবিলম্বে শ্রমিকদের মৌলিক অধিকার চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল চালু করা, পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও স্টাফ নিয়োগসহ ক্যামেলিয়া হাসপাতাল আধুনিকায়ন করে পর্যাপ্ত চিকিৎসা ও ঔষুধপত্র, যন্ত্রপাতি সরবরাহ করে অস্ত্রোপচারের সুযোগ সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ, শ্রমিক সন্তান ঐশী রবিদাসের মৃত্যুর প্রেক্ষিতে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ এবং ঐশী রবিদাসের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও স্টাফ এবং রোগীসহ সকলের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে হাসপাতালে আনসার নিয়োগ প্রদান করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

স্মারকলিপি প্রদানের পূর্বে মৌলভীবাজার চৌমুহনা চত্বরে শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন চা-শ্রমিক সংঘ জেলা কমিটির সহ-সভাপতি মধু রজক। জেলা কমিটির সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, চা-শ্রমিক সংঘ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক লক্ষীমনি ব্যক্তি সহ-সাধারণ সম্পাদক সুভাষ গৌড়, দপ্তর সম্পাদক রামনারায়ন গৌড়, প্রচার সম্পাদক কাজল হাজরা, সত্যনারায়ন নাইড়, সবুজ বাউরী, নারী চা শ্রমিক নেত্রী নমিতা বর্মা, গীতা গোয়ালা, শেফালী প্রমুখ।

জেডএম

ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল

সিলেট শিক্ষা বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ১২৭ জন

শিক্ষকদের অবরুদ্ধ করে সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

হবিগঞ্জে কারিগরি ১৩ প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিল

রাজনগরে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত

বাহুবলে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

৪ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম, ইউএনওর নির্দেশে ফের শুরু হলো কাজ

ভারতে মুসলিম নির্যাতন বন্ধ ও ইসকন নিষিদ্ধের দাবি উলামা ঐক্য পরিষদের

সিলেট আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ২৫ জুলাই

১৪ বছর পর শিশু ধর্ষণ মামলায় দুই যুবকের ফাঁসি