হোম > সারা দেশ > সিলেট

কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ

সিলেট ব্যুরো

দলীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকার অভিযোগে সিলেট মহানগর ছাত্রদলের অধীন দুই ইউনিটের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বিএনপি সরকারের ১৮০ দিনের অর্জনবিষয়ক আলোচনা সভাসহ একাধিক কর্মসূচিতে অংশ না নেওয়ায় তাদের কাছে ব্যাখ্যা চেয়েছে মহানগর ছাত্রদল।

বৃহস্পতিবার সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান স্বাক্ষরিত পৃথক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশপ্রাপ্ত তিন নেতা হলেন—শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাহেল এবং দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল বাসিত ও সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান মাহিন।

সিলেট মহানগর ছাত্রদলের সহদপ্তর সম্পাদক খায়রুল হুদা আকিব শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমই

কুলাউড়ায় একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন গৃহবধূ

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৩৫

সিলেটে ৭ হাজার কিশোরীকে এইচপিভি টিকা দেওয়ার উদ্যোগ

সিলেটে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন

সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২৮ নভেম্বর

শান্তিগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

৫৭ বছর ধরে চা শ্রমিকদের সেবায় ‘রাধা ডাক্তার’

সুরমা নদীতে নৌকা ডুবে দুজন নিখোঁজ

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা-মেয়ের লাশ উদ্ধার