হোম > সারা দেশ > সিলেট

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। যা ছিলো ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ভেদ করে সূর্যের আলো দেখা দিলে শীতের তীব্রতা সামান্য কমে আসে বলে জানান স্থানীয়রা।

তীব্র শীতের মাঝেও রিকশাচালক, ভ্যানচালক ও চা বাগানের শ্রমিকদের জীবিকার টানে সকালে কাজে বের হতে দেখা গেছে। রিকশাচালক ওসমান ও কৃষক আকরম আলী বলেন, রোদের দেখা মিললে কাজ করতে একটু স্বস্তি লাগে।

অন্যদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, নিউমোনিয়া ও হাঁপানির মতো ঠান্ডাজনিত রোগ বৃদ্ধি পেয়েছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা গত সপ্তাহের তুলনায় বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক দিলীপ বৈষ্ণব জানান, ভোর ৬টা ও সকাল ৯টায় তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা এ মৌসুমে এ পর্যন্ত দেশের সর্বনিম্ন।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব