হোম > সারা দেশ > সিলেট

সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামে সরকারি জায়গা দখল-বেদখলকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে কলেজ ছাত্র মঞ্জুর মিয়া নিহত হওয়ার ঘটনায় ঘটনার মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার মাত্র ৫ ঘণ্টার মধ্যেই রোববার বিকাল সাড়ে ৫টার দিকে সিলেটের ওসমানী মেডিকেল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামের সিরাজুল হকের ছেলে জয়নাল মিয়া এবং হেলাল মিয়ার ছেলে রাফি আহমদ। পুলিশ জানিয়েছে, তারা দুজনই ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, কলেজ ছাত্র মঞ্জুর মিয়া হত্যার পর থেকেই নবীগঞ্জ থানা পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ সিলেটের ওসমানী মেডিকেল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সরকারি জায়গা দখল-বেদখলকে কেন্দ্র করে ওই সংঘর্ষে কলেজ ছাত্র মঞ্জুর মিয়া নিহত হন। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১

ট্রাফিক সপ্তাহে সিলেটে জরিমানায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড়

নদী বাঁচলে বাঁচবে জীবন-জীবিকা ও অর্থনীতি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

চাহিদা বেড়েছে সারা দেশে ফেঞ্চুগঞ্জের আনারসের

সুনামগঞ্জে সাড়া ফেলছে আর্জেন্টিনার ২০০ ফুটের পতাকা

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মসজিদে বয়ান নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

আর্জেন্টিনার সমর্থনে ওসমানী মেডিকেল শিক্ষার্থীদের শোভাযাত্রা

বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ ফেরত দিল ভারত

গুজব ছড়াবেন না, সত্য তুলে ধরুনঃ এমপি কামরুল