হোম > সারা দেশ > সিলেট

দিরাই পৌরসভার বাজেটে ড্রেন নির্মাণে অগ্রাধিকার

উপজেলা প্রতিনিধি, দিরাই (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দিরাই পৌসভার বিভিন্ন উন্নয়ন খাতে ২০২৫-২৬ অর্থ বছরের সর্বোচ্চ বরাদ্দ দিয়ে বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ জুন) দুপুরে পৌরসভার সম্মলেন কক্ষে রাজস্ব ও উন্নয়নবখাতের সমন্বয়ে ১৪ কোটি ৩৭ লাখ বিয়াল্লিশ হাজার ছয়শত নিরানব্বই টাকার বাজেট পেশ করেন সভার সভাপতি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক অভিজিৎ সুত্রধর।

বাজেট সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে অবকাঠামো নির্মাণ খাতে ১০ কোটি ৫৭ লাখ টাকা। বাজেটে ৩ কোটি ১৩ লাখ ১৫ হাজার টাকা রাজস্ব আয় ও ৩ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা রাজস্ব ব্যয় ধরা হয়েছে। রাজস্ব খাতে ৫ লাখ ২৫ হাজার টাকা উদ্ধৃত রাখা হয়। উন্নয়ন বরাদ্দের আয় ১১ কোটি ২৯ লাখ ৫২ হাজার ছয়শত নিরানব্বই টাকা চুয়াল্লিশ পয়সা ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ২৩ লাখ টাকা। ৬ লাখ ৫২ হাজার ছয়শত নিরানব্বই টাকা চুয়াল্লিশ পয়সা

বাজেট উদ্ধৃত রাখা হয়েছে।

বাজেট উন্মুক্ত করন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব সরকার। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা ইফতেখার হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাকিফ ইশমাম চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুর ইসলাম খান, জেলা বিএনপি সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমীর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা জামায়েত ইসলাম সভাপতি আব্দুল করিম, জমিয়তে ওলাময়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখা সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, দিরাই বাজার মহাজন সমিতির আহ্বায়ক হাজী নুর মিয়া, আশরাফ আহমেদ, দিরাই প্রেসক্লাব আহ্বায়ক সোয়েব হাসান, দিরাই প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, পৌর হিসাব কর্মকর্তা আশিষ রায়, প্রধান সহকারী মুহিবুর রহমানসহ পৌরসভার কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

এ সময় পৌরপ্রশাসক অভিজিৎ সুত্রধর বলেন, আমি পৌরসভার দায়িত্ব নেওয়ার পর সকলের সহযোগিতায় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সবার সহযোগিতায় আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সকল ক্ষেত্রে উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি। এবারের বাজেটে পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসন ও সার্বিক সৌন্দর্য বর্ধনে ড্রেন নির্মাণে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি পোরবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা নিয়মিত পৌরকর পরিশোধ করে বিগত দিনের মতো আমাদের পাশে থাকবেন।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক