হোম > সারা দেশ > সিলেট

লেখনীর মাধ্যমে ভূমিকা রেখেছিলেন বলেই স্বৈরাচারের পতন হয়েছে

এসএমপি কমিশনার

সিলেট ব্যুরো

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে প্রকাশিত লিটলম্যাগ 'গাগরা' প্রকাশনার অনুষ্ঠান শুক্রবার রাতে সিলেট নগরী একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কবি কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা। প্রধান অতিথি বলেন, এদেশ আমাদের সকলের। আপনাদের এই বইয়ের লেখনিতে সুন্দরভাবে সেটা ফুটে উঠেছে। ভবিষ্যতে আর যাতে কোনো ফ্যাসিবাদের জন্ম না হতে পারে, সেজন্য সকলকে ভূমিকা পালন করতে হবে। আপনারা লেখনীর মাধ্যমে ভূমিকা রেখেছিলেন বলেই স্বৈরাচারের পতন হয়েছে। যারা অপকর্ম করেছে, তাদের দৃশ্যমান বিচার হওয়া দরকার। লিটলম্যাগ ’গাগরা’ পূর্বের মতো সকলকে ভালো লেখনী উপহার দিবে।

প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরীর আমির মো. ফখরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী প্রমুখ।

গাগরা প্রকাশনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও শিক্ষাবিদ অধ্যাপক বাছিত ইবনে হাবিব।

অনুভূতি প্রকাশ করেন গাগরা প্রকাশনার সম্পাদক ও ভাটেরিয়ান সিলেটের সভাপতি মুহাম্মদ লুৎফুর রহমান।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪