হোম > সারা দেশ > সিলেট

এবার ভোটকেন্দ্রের মাঠে ছাগল চরে বেড়ানোর কোন সুযোগ নেই

সুনামগঞ্জে ধর্ম উপদেষ্টা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ফ্যাসিস্ট সরকার বিগত দিনে নির্বাচনের নামে প্রহসন করেছে। দেশের মানুষ ভোট দিতে পারেনি। অতীতে আমরা দেখেছি ভোটের দিন ভোটকেন্দ্রের মাঠে ছাগল চড়তো৷ এবার ভোটকেন্দ্রের মাঠে ছাগল চড়ে বেড়ানোর কোন সুযোগ নেই। ভোটারদের অংশগ্রহণে কেন্দ্রগুলো পরিপূর্ণ হয়ে উঠবে। এই প্রথম দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে গণভোট বিষয়ক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট এবং গণভোট একই সাথে হবে।মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। গণভোট ও রেফারেনডমের মাধ্যমে দেশের চেহারা বদলে যায়, মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটে। গণভোটে হ্যাঁ বিজয়ী হলে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। দেশবাসী সর্বগ্রাসী ফ্যাসিজম থেকে মুক্তি পাবে। দেশে আর কোন  স্বৈরশাসকের জন্ম হবে না

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

ভারতের পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে কয়েকশ হেক্টর বোরো জমি

রাজনগরে নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

সিলেট বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

দিরাইয়ে এক সঙ্গে স্বামী স্ত্রীর আত্মহত্যা

শ্রমিক সংকটে কাটা যাচ্ছে না ধান, মিলছে না হারভেস্টার

সিলেটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

সুনামগঞ্জে আকস্মিক বন্যার পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষকেরা

গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত: বাণিজ্যমন্ত্রী