হোম > সারা দেশ > সিলেট

নাসিরনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, (নাসিরনগর) ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামে ৯ আগস্ট সন্ধ্যায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কয়েকজন ব্যক্তি বিকালে নৌকা দিয়ে যাওয়ার সময় নদীতে ভাসমান অবস্থায় দুই শিশুর লাশ দেখে চিৎকার শুরু করেন। পরে গ্রামবাসী এসে লাশ উদ্ধার করেন।

মারা যাওয়া শিশু দুটি হলো তানিশা মনি (৫) ও তাবাসসুম (৪)। তানিশা মনি কদমতলী গ্রামের জুনায়েদ মিয়ার মেয়ে এবং তাবাসসুম একই গ্রামের দুলাল মিয়ার মেয়ে। কদমতলী গ্রামের কয়েকজন জানান, বিকালে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘাটলায় ওই দুই শিশুকে বসে থাকতে দেখেছেন তারা। এর কিছুক্ষণ পরই নদীতে তাদের লাশ ভেসে থাকার খবর পাই।

গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী বলেন, আমি মর্মান্তিক ঘটনাটি শুনেছি। বর্ষা মৌসুমে বাড়ির চারদিকে পানি থাকে। তাই শিশুদের প্রতি নজর রাখার আহ্বান জানাচ্ছি।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত