হোম > সারা দেশ > সিলেট

সিলেটে শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত

সিলেট ব্যুরো

সিলেট সদর উপজেলার সোনাতলায় হত্যাকাণ্ডের শিকার চার বছরের শিশু ফাহিমার পরিবারের পাশে দাঁড়িয়েছে মহানগর জামায়াত। সোমবার দুপুরে ফাহিমার বাড়িতে পরিবারে প্রতি সমবেদনা জানান দলটির নেতৃবৃন্দ। আর্থিক উপহার গ্রহণ করেন ফাহিমার বাবা রায়ছুল হক ও মা রুবেনা বেগম।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান আলী, সদর উপজেলা জামায়াতের আমির নাজির উদ্দিন, নায়েবে আমির আব্দুল লতিফ লালা, সেক্রেটারি প্রিন্সিপাল আল ইমরান, ৮নং কান্দিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ, কান্দিগাও ইউনিয়ন জামায়াত সেক্রেটারি আব্দুল কাইয়ুম প্রমুখ।

মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, শিশু ফাহিমার প্রতি নৃশংসতায় গোটা জাতি শোকে স্তব্দ ও বিক্ষুব্ধ। এমন বর্বরতা কোনো সভ্য সমাজে মেনে নেয়া যায় না। ফাহিমা হত্যাকাণ্ডের এতোদিন পরও অভিযোগপত্র দাখিল না হওয়া দুঃখনজনক। আদালত খোলার প্রথম কার্যদিবসে অভিযোগপত্র দাখিলের জোর দাবি জানাচ্ছি।

জেডএম

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক