হোম > সারা দেশ > সিলেট

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর জেলের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নলুয়ার হাওরের মাছ ধরতে গিয়ে রাকিব আলী (১৮) নামে এক কিশোর জেলের মৃত্যু হয়েছে। রাকিব আলী ওই এলাকার বেতাউকা গ্রামের অনর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টায় নলুয়ার হাওরে মাছ ধরতে যায় বাবা ও ছেলে। হাওরে পল্লী বিদ্যুতের আর্থি লাইনে বিদ্যুৎ সংযোগ থাকায় শক খেয়ে পানিতে পড়ে যায় রাকিব আলী। এ সময় তার বাবার চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসে। পরে পানিতে অনেক খোঁজাখুঁজি করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইঁয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হবে।

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ

শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা, বসল প্রশাসনের দানবাক্স

বাহুবলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেঃ প্রবাসীকল্যাণ মন্ত্রী

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু