হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে ইউপি চেয়ারম্যান বুলবুল খান গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি। মঙ্গলবার ভোরে উপজেলার নিশাপট গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুলবুল খান নিশাপট গ্রামের আজম খানের ছেলে।

শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুলবুল খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় দায়ের করা শায়েস্তাগঞ্জ থানায় ৩ নম্বর আসামি। তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি অস্ত্র মামলায় বুলবুল খানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৫ মার্চ রাতে ইউপি চেয়ারম্যান বুলবুলের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। ওই সময় স্বীকারোক্তি মতে তার বাসায় সোফার নিচ থেকে একটি অবৈধ রিভলভার উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ওই মামলার রায় ২০২০ সালের ৪ ফ্রেবুয়ারি ঘোষণা করা হয়।

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কমলাভর্তি ট্রাক আটকে ছাত্রদল নেতার চাঁদাবাজি

চার বছর পর উৎপাদনে ফিরেছে শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র

কমলগঞ্জে গাছ চুরি করতে গিয়ে একজনের মৃত্যু, আরেকজন আহত

ভয়াবহ খরার কবলে কুলাউড়ার চা-বাগান, উৎপাদনে ধস

বিভিন্ন দপ্তর দলীয়করণে জবাব চাইব সংসদে : নাহিদ ইসলাম

ঈদ সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন মনিপুরী তাঁতশিল্পীরা

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে খুন, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার

কমলগঞ্জে ফাগুয়া উৎসবে ভারতীয় সহকারী হাইকমিশনার

সংসদে প্রতীক বিষয়ে সিদ্ধান্তের পর স্থানীয় সরকার নির্বাচন

দুই যুগ পর সিলেট অডিটোরিয়াম ফিরছে সাইফুর রহমানের নামে