হোম > সারা দেশ > সিলেট

সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল, সেক্রেটারি শাহজাহান

সিলেট ব্যুরো

জামায়াতে ইসলামীর সিলেট মহানগর শাখার ২০২৭-২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি, মহানগর কর্মপরিষদ ও শূরা পরিষদ গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মহানগর আমির হিসেবে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম। নায়েবে আমির নির্বাচিত হয়েছেন ড. নূরুল ইসলাম বাবুল ও ডা. ফখরুল ইসলাম।

মহানগর সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শাহজাহান। এছাড়া সহকারী সেক্রেটারি পদে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন।

গত শনিবার রাতে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এহসানুল মাহবুব জুবায়েরের উপস্থিতিতে এ কমিটি ও পরিষদ গঠন করা হয়। রোববার দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা সংগঠনের নতুন দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তারা বলেন, দায়িত্ব পালনে সবার পরামর্শ, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শূরা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জুবায়ের বলেন, ইসলামী আন্দোলনে দায়িত্ব কোনো পদপদবি নয়, বরং এটি একটি আমানত। এ আমানত যথাযথভাবে রক্ষা করতে দায়িত্বশীলদের নিষ্ঠা, আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে।

মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে মহানগর নেতারা ছাড়াও নবগঠিত শূরা পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।

হবিগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় জিরা জব্দ, আটক ৩

শ্রীমঙ্গলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন

নবীগঞ্জে অলিউরের নেতৃত্বে বিএনপির শোডাউন

জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিন: বাণিজ্যমন্ত্রী

শ্রীমঙ্গলে ২ লাখ টাকার ভারতীয় শ্যাম্পো উদ্ধার, গ্রেপ্তার ১

ওরা পলাতকের বংশধর, আর বাংলাদেশে ফিরবে না: এমপি কয়ছর

সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে সুলতানি আমলের প্রত্নসম্পদ

সুনামগঞ্জে খরায় বীজতলা ফেটে চৌচির