হোম > সারা দেশ > সিলেট

হাসিনা আ.লীগের পলাতক নেতাকর্মীদের উসকে দিচ্ছেন: কাইয়ুম

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

দেশে অরাজকতা তৈরি করতে ভারতে বসে শেখ হাসিনা আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের উসকে দিচ্ছেন বলে মন্তব্য করে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের অনেক ক্ষতি করেছেন। গত দেড় দশকে দেশবাসীকে অনেক জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। বিএনপির নেতাকর্মীদের মামলা-হামলা খুন, গুম ও গুপ্তহত্যার অবসান হয় ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে।

ইলিয়াস আলী গুমের ঘটনা সিলেটের সঙ্গে হাসিনার বিশ্বাসঘাতকতা উল্লেখ করেন আব্দুল কাইয়ুম বলেন, হাসিনা মানুষের ভোটাধিকার হরণ করেছেন। হাসিনার দুঃশাসনের প্রতিবাদ করলে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয় বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলকে। সেই হত্যার বিচার আজও হয়নি।

শনিবার বিকালে বালাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা সদরের বিভিন্ন স্থানে ইফতার বিতরণ এবং এমএ খান অডিটোরিয়ামে ইফতার-পূর্ব আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমানের পরিচালায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।

বিশেষ অতিথির বক্তৃতা করেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুহিনূর আহমদ, সহ-দফতর সম্পাদক মাহবুবুল আলম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরণ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, সহ-সভাপতি আমিরুল ইসলাম রুবেল, দুলাল হোসেন, শাহ জুনাব আলী, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ আলী, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমদ সেফুল, পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারী, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী আহমদ প্রমুখ।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক