হোম > সারা দেশ > সিলেট

লাউয়াছড়া উদ্যানে ডাকাতির মূলহোতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাগড়াবাড়ি এলাকায় ডাকাতির মূলহোতা হাবিবুর রহমান ওরফে পাগলা হাবিব (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই অনিক রঞ্জন দাসের নেতৃত্বে পুলিশ ও র‌্যাব-৯ এর একটি দল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাবিবুর রহমান ওরফে পাগলা হাবিব শ্রীমঙ্গল উপজেলার গুলগাঁও গ্রামের বাসিন্দা তকলিছ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, লাউয়াছড়ায় ডাকাতির মূলহোতা হাবিবুর রহমান পাগলা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সে স্বীকার করেছে। তার বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলার তথ্য পাওয়া গিয়েছে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক