হোম > সারা দেশ > সিলেট

বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট ব্যুরো

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিজিবি ও র‍্যাব-৯-এর যৌথ অভিযানে প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা মূল্যের আমদানিনিষিদ্ধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। অভিযানের সময় একটি কাভার্ড ভ্যান ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।

বুধবার গভীর রাতে উপজেলার হেতিমগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে ৫২ বিজিবি ও র‍্যাব-৯-এর একটি যৌথ দল বিশেষ অভিযান চালায়।

তিনি বলেন, অভিযানের সময় হেতিমগঞ্জ এলাকায় একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যানকে থামার সংকেত দিলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চালক ও চোরাকারবারিরা গাড়িটি ফেলে পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আমদানিনিষিদ্ধ ওষুধ, শাড়ি ও কসমেটিকস উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা।

বিজিবি জানায়, জব্দ করা পণ্য ও পরিত্যক্ত কাভার্ড ভ্যানের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক