হোম > সারা দেশ > সিলেট

জমিসংক্রান্ত বিরোধে প্রবাসী নিহত

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আতাসন গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে আব্দুল গফুর (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আতাসন গ্রামের সাবেক মেম্বার মরহুম আহমদ আলীর বড় ছেলে।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে এই সংঘর্ষ হয়। নিহত আব্দুল গফুর সৌদি আরব প্রবাসী ছিলেন। দেড় মাস আগে দেশে এসেছেন, কিছু দিন পর ছুটি শেষে সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের দিলু মিয়া ও আব্দুল গফুরদের মধ্যে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। একই জেরে শনিবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ নিয়ে একাধিকবার সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষে আব্দুল গফুর মারাত্মক আহত হন। হাসপাতালের নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদ উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪