হোম > সারা দেশ > সিলেট

ভারতীয়দের বর্বরতা, সীমান্তে ঢুকে বাংলাদেশিকে হত্যা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

সীমান্তে আবারও বর্বরতার পরিচয় দিয়েছে ভারতীয়রা। এবার মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্তে ঢুকে এক বাংলাদেশি যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয় কয়েক নাগরিক। রোববার দুপুরে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশি নাগরিকের নাম আহাদ আলী (৩৪)। তিনি কুলাউড়ার কর্মধা ইউনিয়নের এওলাছড়া বস্তি এলাকার ইউনুছ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে জায়গা সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সাথে কথা-কাটাকাটি হয় বাংলাদেশি নাগরিক আহাদ আলীর। এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার ১০৮৩ এর ৩৪ এস এর ৫ গজ ভেতরে ঢুকে আহাদ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিলে সেখানেই তার মৃত্যু হয়।

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফসার মৃত্যুর ঘটনা নিশ্চিত করে আমার দেশকে বলেন, লাশ মর্গে রয়েছে। হত্যাকারী ভারতীয় নাগরিক বলে জেনেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এর আগে গত ৮ জানুয়ারি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে পাহাড়ি ছড়ায় বিএসএফের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি যুবক সাইদুল ইসলাম। এছাড়া ১২ জানুয়ারি লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (৪২) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। এর কয়েকদিন পর আবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আহত হন বাংলাদেশি যুবক হাবিল উদ্দিন।

গত এক দশক ধরে সীমান্তে এভাবেই বর্বরতার পরিচয় দিয়েছে ভারতীয়রা। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) জানায়, গত এক দশকে সীমান্তে ২৮৯ বাংলাদেশিকে শুধু গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা