হোম > সারা দেশ > সিলেট

নুরের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে গণ অধিকারের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ।

প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী হয়ে এসআর প্লাজার সামনে গিয়ে শেষ হয়। এতে গণ, যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে জেলা গণ অধিকার পরিষদের সভাপতি অপু রায়হান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিপনসহ নেতৃবৃন্দ অভিযোগ করেন, নূরুল হক নূরের ওপর সেনা ও পুলিশের সদস্যরা যেভাবে হামলা চালিয়েছে তা পুরো দেশবাসী প্রত্যক্ষ করেছে। তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে সক্রিয় করার অপচেষ্টা চলছে।

বক্তারা বলেন, যারা হামলায় জড়িত, সেই সেনা ও পুলিশ সদস্যদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। নুর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। তার ওপর এই হামলা ছিলো আসলে ‘জুলাই বিপ্লব’ নস্যাৎ করার ষড়যন্ত্র।

নৌকা তৈরির গ্রাম মাইজবাড়ি, বছরে বেচাকেনা ২২ কোটি টাকা

সীমান্তে যাদের হত্যা করা হয়, তাদের পরিচয় বাংলাদেশি

চায়ের দোকানের গ্লাস দিয়ে আঘাত করে যুবক হত্যা

জমিয়ত নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ

আরিফ, বাবর, গউছ বেকসুর খালাস, একজনের মৃত্যুদণ্ড

ডিসি সরোয়ার মানুষের চোখ খুলে দিয়ে গেছেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী

কুলাউড়া আসছেন এনসিপির সমন্বয়ক সারজিস-নাসীরুদ্দীন পাটওয়ারী

বিজিবির অভিযানে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার