হোম > সারা দেশ > সিলেট

ধর্মপাশায় শ্রেণিকক্ষ থেকে কিশোরের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ)

প্রতীকী ছবি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে গলায় রশি বাঁধা অবস্থায় মঙ্গলবার সকাল ১১টার দিকে মো. তুষার (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

তুষার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাগবাড়ী গ্রামের রোকন মিয়ার ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান, ওই কিশোর দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল।

মঙ্গলবার সকাল ছয়টার দিকে সে নিজ বসতঘর থেকে বের হয়।

বিদ্যালয়ের নৈশ প্রহরী বসন্ত কুমার ওইদিন সকাল সাড়ে নয়টার দিকে দশম শ্রেণির কক্ষের তালা খুলে তাকে আঁড়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

কারও কোনো অভিযোগ না থাকায় লাশটি তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত