হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে ৬ জনের হাম শনাক্ত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

ছবি: আমার দেশ

গত এক মাস ধরেই মৌলভীবাজারে বাড়ছে হামের রোগীর সংখ্যা। আছে শিশু থেকে বয়স্করাও। উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা ২৬ জনের মধ্যে ল্যাব পরীক্ষায় ছয়জনের রোগ শনাক্ত হয়েছে, বাকিদের স্যাম্পল কালেকশন করে পাঠানো হয়েছে ল্যাব পরীক্ষায়। চিকিৎসার জন্য নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা, তবে জেলায় এখনো হাম নিয়ে কেউ মারা যায়নি।
মৌলভীবাজারে এক মাস ধরে বাড়ছে হামের রোগীর সংখ্যা।
যত সময় যাচ্ছে, ততই বাড়ছে এর প্রাদুর্ভাব। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে প্রথমে জ্বর, সর্দি ও কাশির লক্ষণ দেখা দিচ্ছে। পরে আস্তে আস্তে তাদের শরীরে দেখা দিচ্ছে লাল রেশ বা চিহ্ন, কখনো কখনো চোখও লাল হয়ে যাচ্ছে।
বড়দের মধ্যেও কিছুটা দেখা যাচ্ছে এর প্রাদুর্ভাব। ৯ মাস বয়স থেকে হামের প্রথম ডোজ টিকা এবং ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়ে থাকে। তবে বর্তমানে তিন থেকে ছয় মাস বয়সেও হামের লক্ষণ দেখা দিচ্ছে। ভাববার বিষয় বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত বড়লেখায় দুজন, জুড়িতে একজন, কুলাউড়ায় চারজন, রাজনগরে তিনজন, শ্রীমঙ্গলে পাঁচজন, সদরে চারজন এবং ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সাতজন— এই মোট ২৬ জন রোগী রয়েছেন। এর মধ্যে স্যাম্পল টেস্টে ছয়জনের হাম পজেটিভ এসেছে এবং বাকিদের স্যাম্পল কালেকশন করে টেস্টে পাঠানো হয়েছে।
রোগী দেলোয়ার হোসেন (৪৫) ও এক বছরের শিশু রোগীর বাবা ইয়াছিন জানান, প্রথমে জ্বর, সর্দি, কাশি হলেও কয়েক দিনের মধ্যে গায়ে লালচে দাগ দেখা দিচ্ছে। তারা বলেন, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ায় এখন কমতির দিকে।
বিশেষজ্ঞ চিৎিসক এম এ হক জানান, যারা হাম রোগের প্রাদুর্ভাব জ্বর, সর্দি, কাশি ও শরীরে রেশ নিয়ে আক্রান্ত হচ্ছে বা এই সমস্ত উপসর্গ দেখা দিচ্ছে, তারা দেরি না করে নিজে থেকে আইসোলেশনে যেতে হবে, নতুবা দেরি না করে হাসপাতালের শরণাপন্ন হতে হবে।
সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, পাঁচ বছরের কম বয়সি শিশুরাই এই রোগে বেশী আক্রান্ত হয়ে সমস্যায় পড়ে। কারণ, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। বয়স্কদের এই রোগে তেমন ক্ষতি করতে পারে না। তিনি আরও বলেন, এক বছরের মতো সময় ধরে আন্দোলনের কারণে স্বাস্থ্যকর্মীরা মাঠে কাজ না করাতে এর প্রাদুর্ভাব কিছুটা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে, কিন্তু টিকার কোনো ঘাটতি ছিল না বলেও জানান।
তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছয় মাসের কম বয়সিরা কেন আক্রান্ত হচ্ছে তা নিয়ে গবেষণা চালাচ্ছেন। আক্রান্ত রোগীরদের উচ্চমাত্রার ভিটামিন এ ক্যাপসুল খাবানোর ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বলেন, রোগীদের ক্ষেত্রে ছয় মাস পর্যন্ত ৫০ হাজার ইউনিট ভিটামিন এ ক্যাপসুল, ৬ মাস থেকে ১১ মাসে ১ লাখ ইউনিট ও ১২ মাস বা তার বেশি হলে ২ লাখ ইউনিট পরপর দুই দিন অন্তর দেওয়া হচ্ছে। এছাড়া রোগীর নিউমোনিয়া ও ডায়রিয়া হলে ১৪ তম দিনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস জানান, মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিশুসহ ৫জন। এর আগেও অনেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। তিনি আরও জানান, আজ বুধবার (১ লা এপ্রিল) থেকে পঞ্চমতলায় ২০ বেডের আলাদা আইসোলেশন রুমে হাম রোগীদের স্থানান্তর করা হবে সেভাবেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভূমধ্যসাগরে জগন্নাথপুরের ৫ তরুণের মৃত্যু: পাঁচ দালালের বিরুদ্ধে মামলা

সরকারি চাল পাচারের অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে

অগ্নিকাণ্ডে সব হারিয়ে নিঃস্ব এখন পারভেজ

ভূমধ্যসাগরে ১২ যুবকের প্রাণহানি: ৯ দালালের বিরুদ্ধে দুই মামলা

একমাত্র ছেলের শোকে প্রবাসী বাবা আইসিইউতে

সোয়া ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

পাওনা টাকা ১৮০ না ৩০, এই তর্কে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৩০

তাহিরপুরের যাদুকাটা নদী থেকে লাশ উদ্ধার