হোম > সারা দেশ > সিলেট

দিনমজুরের ঘরে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ৬৭ হাজার টাকা!

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীন নবীগঞ্জ উপজেলায় এক দিনমজুর গ্রাহকের নামে আগস্ট মাসের বিদ্যুৎ বিল এসেছে ১ লাখ ৬৭ হাজার ৯৫ টাকা। এই ‘ভুতুড়ে’ বিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সবখানে তোলপাড় শুরু হয়েছে, এবং চরম বিড়ম্বনার শিকার হয়েছেন ওই দিনমজুর।

পল্লী বিদ্যুৎ অফিস বলছে, কম্পিউটারে ভুলের কারণে এমনটা ঘটেছে। বিল প্রস্তুতকারীকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

ভুতুড়ে বিদ্যুৎ বিল পেয়ে দিশেহারা হয়ে পড়েন উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের কাজী ছাওধন মিয়া। তিনি বলেন, “আমার ঘরে একটি মাত্র বাতি ও একটি ফ্যানের বেশি ব্যবহার করি না। এজন্য প্রতি মাসে আমার বিদ্যুৎ বিল ২০০-৩০০ টাকার বেশি হয় না। কিন্তু চলতি আগস্টে আমার বিল হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৯৫ টাকা, যার সঙ্গে বিলম্ব ফি ধরা হয়েছে ৭ হাজার ৫৯৫ টাকা। এতে মোট ব্যবহৃত ইউনিট দেখানো হয়েছে ১০ হাজার ৮৫ মেগাওয়াট। এই বিল দেখে আমি অবাক হয়ে যাই। আমাদের এলাকার মেম্বার-চেয়ারম্যানের সঙ্গে কথা বলে দুই দিন অফিসে গিয়েছি, তারা বলছেন এটা ঠিক করে দেবেন।”

নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের বিল প্রস্তুতকারী ক্ষমা সূত্রধর বলেন, “আমি ইচ্ছে করে এমন কাজ করিনি, কম্পিউটারের ভুলের কারণে এমনটা হয়েছে।”

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আসাদুজ্জামান বলেন, “গরমের সময় বিদ্যুতের বিল একটু বেশি হওয়াটাই স্বাভাবিক, কারণ ব্যবহার বেশি হয়। কাজী ছাওধন মিয়ার বিল অতিরিক্ত বেশি উঠেছে কম্পিউটারের ভুলের কারণে। আমরা বিল প্রস্তুতকারী ক্ষমা সূত্রধরকে নোটিশ করেছি, তিনি ভুল স্বীকার করেছেন। একই সঙ্গে কাজী ছাওধন মিয়ার বিল সংশোধন করে দেওয়া হয়েছে।”

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম