হোম > সারা দেশ > সিলেট

বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের পিতা, মাতা, ছেলেসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার ফতেহপুর ইউনিয়নের দাওয়া অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নুরুল আমিন (৬০),স্ত্রী, ফাতেমা আক্তার (৫০), ছেলে ফরহাদ মিয়া (৩০)।

ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, আজ বিকেল ৫টার দিকে নিজ বাড়ির দোকানে মেরামতের কাজ করছিলেন ছেলে ফরহাদ মিয়া। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে স্ত্রী এগিয়ে এসে ছেলেকে জড়িয়ে ধরেন। একইভাবে পিতা নুরুল আমিন তাদের বাঁচাতে ছুটে আসেন। পরে তারা তিনজনই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। শুনেছি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

রাজনগরে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, ২০ দিন পর লাশ উদ্ধার

বড়লেখার সাবাজপুর চা-বাগানের গাছ কেটে বিক্রির অভিযোগ

রাস্তার পাশে পড়ে ছিল নবজাতক, হাসপাতালে ভর্তি করল স্থানীয়রা

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত

আ.লীগ নেতাদের সন্ত্রাসী তৎপরতায় উত্তপ্ত সিকন্দরপুর পশ্চিমগাঁও

গোয়াইনঘাটের চা-বাগানে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধুর মৃত্যু

দেশের উন্নয়নে রোটারির মতো সেবাধর্মী সংগঠনের অবদান গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন

জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী