হোম > সারা দেশ > সিলেট

জমিয়ত নেতার খুনিদের গ্রেপ্তার দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক ব্লকেড

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) খুনিদের বিচার দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করা হয়েছে। রোববার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামবাসী।

সুনামগঞ্জ- ৩ আসনের জমিয়ত প্রার্থী মাওলানা হাম্মাদ আহমেদ গাজিনগরী বলেন, মোস্তাক গাজিনগরী একজন সুপরিচিত আলেম। তাকে গুম করে হত্যার ঘটনা কেউ মেনে নিতে পারছেন না। স্বেচ্ছায় জনগণ রাস্তায় নেমে এসেছেন। পুলিশ বারবার আশ্বাস দিলেও খুনিদের গ্রেপ্তার করছেন না। আমরা প্রশাসনের আশ্বাসে এখন আর বিশ্বাসী হতে পারছি না। আগামীকাল সুর্যোদয়ের আগে খুনিদের গ্রেপ্তার করা না হলে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে।

জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী বলেন, মোস্তাক গাজিনগরীকে গুম করার পর হত্যা করে নদীতে ফেলা হয়। প্রশাসন খুনিদের ধরতে ব্যর্থ হয়েছে। প্রশাসন বার বার আশ্বাস দেয় কিন্তু খুনিরা গ্রেপ্তার হয় না। এমন টালবাহানা বরদাশত করা হবে না। আসল সত্য হলো খুনিদের ধরতে পুলিশ গরিমসি করছে। মোস্তাকের খুনি প্রশাসনের নজরে রয়েছে। তবুও তারা নিরব দর্শকের ভূমিকায়। আমরা আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, আমরা মোস্তাক গাজিনগরীর লাশ পাওয়ার পর খুনিদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু পুলিশ খুনিদের গ্রেপ্তার করতে পারেনি। এ দেশে একজন আলেমও নিরাপদ নয়।

লন্ডন জমিয়ত প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ -৪ আসনের জমিয়ত প্রার্থী মাওলানা মোখলেছুর রহমান চৌধুরী বলেন, আমরা খুবই মর্মাহত। একজন নিরপরাধ আলেমকে খুন করা হলো অথচ পুলিশ খুনিদের গ্রেপ্তার করতে পারছে না। খুনিদের বিচার না হলে আইনশৃঙ্খলা অবনতি ঘটতেই থাকবে। জুলাই গনঅভ্যুত্থান নিরাপরাধ মানুষকে খুনের জন্য হয়নি। খুনিদের সনাক্ত করা না হলে আপনারা ছাড় পাবেন না।

ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা এনসিপি প্রার্থীর

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক করার দাবি প্রবাসীদের

জোটের সমঝোতা না হওয়ায় সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী

চুরি ছাড়া জামায়াতের ভোটে পাস করার সুযোগ নেই: নাসের রহমান

আমার দেশের লোগো ব্যবহার করে ভুয়া জরিপ: বিভ্রান্ত না হওয়ার আহ্বান

অবৈধ মাটি উত্তোলনের দায়ে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

মৌলভীবাজার–১ গণ-অধিকার প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, মিঠুকে সমর্থন

জামায়াত বিজয়ী হলে তরুণ প্রজন্মের চাহিদা মতো দেশের চিত্র পাল্টে যাবে

সাড়ে ৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

চা শ্রমিকদের যে দুই প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির