হোম > সারা দেশ > সিলেট

ইউপি সদস্যের এক কাপ চায়ের দাম ৪ হাজার!

উপজেলা প্রতিনিধি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বয়স্ক ভাতার কার্ডের বিনিময়ে টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক ইউপি সদস্য।

এ ঘটনায় মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। এর আগে, সোমবার উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা বাজারে ইউপি সদস্যের নিজ কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম মোশাররফ হোসেন। তিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।

ভুক্তভোগীরা জানান, টাকা ছাড়া কোনো কাজ করেন না মোশাররফ। ১০ ফেব্রুয়ারি বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে একজনের কাছে চার হাজার টাকা নেন তিনি। এ সময় হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় লোকজন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে টাকা নেয়ার বিষয়টি স্বীকার করতে দেখা গেছে তাকে। টাকা ফেরত দেবেন বলেও জানান তিনি।

অভিযুক্ত ইউপি সদস্য মোশাররফ বলেন, ‘বয়স্ক ভাতার কার্ড দেবো বলে চা খাওয়ার জন্য একজনের কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম। ওই সময় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। পরে টাকা ফেরত দিয়েছি।’

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু বলেন, ইউপি সদস্য মোশাররফের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম