হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে উপজেলা বিএনপির প্রথম সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা বিএনপির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পৌরসভা মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. মহসিন মিয়া মধু।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রবীণ নেতা আতাউর রহমান লাল হাজী, মো. ইয়াকুব আলী, উপজেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, যুগ্ম-আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, খন্দকার আব্দুল মঈন গোফরান তারেক, হাফিজুর রহমান চৌধুরী তুহিন, মো. আব্দুল মুসাব্বির, মো. মকবুল হোসেন, মকসুদ আলী, এম এ রহিম, জসিম উদ্দিন, বাদশা মিয়া কাজল, মশিউর রহমান রিপন, মো.আবুল হোসেন, এম এ কাইয়ূম, নজরুল ইসলাম জাহান, মছদ্দর আলী, মীর এম এ সালাম, মিল্লাদ হোসেন মিরাশদার ও মো. মোবারক হোসেন প্রমুখ।

সভায় বিএনপির দ্রুত সময়ের মধ্যে দলের ত্যাগী নেতৃবৃন্দদের নিয়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে আহ্বায়ক গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এডি/জেডএম

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক