হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজার কারাগার পরিদর্শন জেলা প্রশাসকের

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজার কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বৃহস্পতিবার সকালে বন্দিদের পুনর্বাসনমূলক কার্যক্রম, যেমন দর্জি কাজ, কাঠের কাজ, কারুপণ্য প্রস্তুত, আইটি প্রশিক্ষণ, কৃষি কার্যক্রম ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক কারাগারের সার্বিক ব্যবস্থাপনা সন্তোষজনক উল্লেখ করে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শন শেষে একই স্থানে কারা পরিদর্শক বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্দিদের কল্যাণ, পুনর্বাসন, স্বাস্থ্যসেবা, আইনগত সহায়তা ও কারাগারের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বোর্ডের সদস্যরা কারাগারের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় কারা সুপারসহ জেলা কারা পরিদর্শক বোর্ডের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন আগামীকাল

কোম্পানীগঞ্জে কাভার্ড ভ্যান ভর্তি জিরা-মেহেদীসহ আটক ১

হবিগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এনটিসি পরিচালকের মতবিনিময়

মাধবপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

সুনামগঞ্জে মেডিকেল কলেজে হাসপাতাল চালুর দাবিতে মহাসড়ক অবরোধ

নৌকা তৈরির গ্রাম মাইজবাড়ি, বছরে বেচাকেনা ২২ কোটি টাকা

সীমান্তে যাদের হত্যা করা হয়, তাদের পরিচয় বাংলাদেশি

চায়ের দোকানের গ্লাস দিয়ে আঘাত করে যুবক হত্যা

জমিয়ত নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ

আরিফ, বাবর, গউছ বেকসুর খালাস, একজনের মৃত্যুদণ্ড