হোম > সারা দেশ > সিলেট

জামায়াত ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়

মাওলানা হাবিবুর রহমান

সিলেট ব্যুরো

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়।

তিনি শুক্রবার (৩ এপ্রিল) সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত ইউনিট সভাপতি-সেক্রেটারি শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ইসলামি আন্দোলনের পথ কোনোকালেই সহজ ছিল না। আগামীতেও যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। জামায়াতের দায়িত্বশীলদের দেশ ও জাতির জন্য অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, ইতিহাস সাক্ষী, আমাদের অগ্রযাত্রা থামিয়ে দিতে নানা ষড়যন্ত্র হয়েছে। জুলুম-নিপীড়ন চালানো হয়েছে, শীর্ষ নেতাদের শহীদ করা হয়েছে। আল্লাহর ওপর ভরসা রেখে আমরা নীতি-আদর্শের প্রতি আজো অবিচল রয়েছি। বরং জালিমরা দেশ ছেড়ে পালিয়ে গেছে।

থানা আমির রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে িএবং সেক্রেটারি মুহিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে কোতোয়ালি থানা পূর্বের আওতাধীন সব ইউনিট সভাপতি ও সেক্রেটারিরা অংশ নেন।

শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। দারসুল কুরআন পেশ করেন মহানগর জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি মুফতি আলী হায়দার।

উপস্থিত ছিলেন থানা জামায়াত নেতা মু. এখলাসুর রহমান, আব্দুশ শহিদ জোয়ার্দার, ইলিয়াস আলী তালুকদার, অ্যাডভোকেট জুনেদ আহমদ, সাবেক ছাত্রনেতা সিদ্দিক আহমদ, ওয়ার্ড দায়িত্বশীল মাওলানা গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল মোতালেব, আব্দুল মুকিত জাকারিয়া, আব্দুল ওয়াহিদ ও শাহীন উদ্দিন প্রমুখ।

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

সিলেটে বিএনপি নেতার মাদকসেবনের ভিডিও ভাইরাল

সাদাপাথরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

‘আমার ভাই হত্যার বিচার চাই’, উপদেষ্টার কাছে হাউমাউ করে ছোট ভাইয়ের কান্না