হোম > সারা দেশ > সিলেট

শৌচাগারে মিলল কিশোরীর ঝুলন্ত লাশ

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের জগন্নাথপুরে জোনাকি আক্তার নামে ১৫ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। জোনাকি একই গ্রামের জমির মিয়ার মেয়ে।

জগন্নাথপুর থানার এসআই রিফাত সিকদার বলেন, সকালে পাশের বাড়িতে যাওয়ার কথা বলে বের হন জোনাকি। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় খুঁজতে বের হন মা। একপর্যায়ে বাড়ির শৌচাগারের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখেন তিনি। পরে খবর দিলে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। মেয়েটি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩