হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী তুষার গ্ৰেপ্তার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আনিসুল ইসলাম চৌধুরী তুষারকে গ্ৰেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) রাতে শহরের বড়হাট এলাকার বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্ৰেপ্তার করে। তুষার পৌর শহরের বড়হাট এলাকার মৃত আতিকুল ইসলাম চৌধুরীর ছেলে।

জানা যায়, তুষার আওয়ামী আমলে মৌলভীবাজার শহরের ত্রাস ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগ রয়েছে তার‌ বিরুদ্ধে। সর্বশেষে সে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিল।

মৌলভীবাজার শহরের আলোচিত দুই ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় প্রধান আসামি আনিসুল ইসলাম তুষার। মৌলভীবাজারে বিভিন্ন রাজনৈতিক সংঘাতের নেপথ্যে রয়েছে তুষার গ্ৰুপের আধিপত্য।

সর্বশেষ ৪ আগস্ট মৌলভীবাজার শহরের চৌমোহনায় ছাত্র-জনতার ওপর গুলি চালায় তুষার।

মৌলভীবাজার মডেল থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্ৰেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ওসমানীনগরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ দুই লাখ মানুষ

প্রতিটি উপজেলায় আধুনিক ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’ নির্মাণ করবে সরকার

ছোটো ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, বাঁচাতে এসে বড় ছেলে হাসপাতালে

সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার চোরাচালান জব্দ

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ফি নিয়ে গভীর ঘুমে কর্তৃপক্ষ, হতাশায় ৪৬ আবেদনকারী

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ৩০০ বৃক্ষরোপণ

বাংলা নববর্ষ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক: আরিফুল হক

এসএমপির হাতে আটক ডিএমপির নকল পুলিশ কর্মকর্তা

আবারও দেবে গেল বেইলি সেতু, যান চলাচল বন্ধ

শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ