হোম > সারা দেশ > সিলেট

ভারতীয় ইস্কফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় বাইকের বডির ভেতরে লুকিয়ে পরিবহনকালে ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপসহ জুয়েল মিয়াকে (৩৫) আটক করেছে বিজিবি। জুয়েল মিয়া উপজেলার একতিয়ারপুর গ্রামের ছুবুর মিয়ার ছেলে।

বিজিবি জানায়, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপি’র একটি টহল দল শনিবার সন্ধ্যায় তেলিয়াপাড়া চা বাগানের উড়িষ্যা টিলা এলাকায় দুটি মোটরসাইকেল দেখে সিগন্যাল দিলে দুইজন লোক মোটরসাইকেল ফেলে চা বাগানের ভিতরে দৌড় দেয়। এ সময় বিজিবির টহল দল ধাওয়া দিয়ে জুয়েল মিয়াকে আটক করে। পরে তল্লাশি করে অভিনব কায়দায় বাইকের বডির ভিতরে এবং আসনের নিচে লুকানো অবস্থায় ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করা হয়।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্যা জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

ফের সংসদে যাচ্ছেন হবিগঞ্জের শাম্মী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, উৎকণ্ঠায় কৃষক

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল