হোম > সারা দেশ > সিলেট

সিলেটে প্রধানমন্ত্রীকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা চা-শ্রমিকদের

সিলেট ব্যুরো

সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানিয়েছেন চা-শ্রমিকেরা। বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। তাকে স্বাগত জানান কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতারা।

সফরসূচি অনুযায়ী সিলেটে কোনো দলীয় আনুষ্ঠানিকতা না থাকায় তিনি সকাল সাড়ে ১০টার দিকে বিশেষ বাসে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হন। পথে বৃষ্টি উপেক্ষা করে মালনিছড়া চা-বাগানের শ্রমিকেরা ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানান।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তিনি নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার পাশে অবস্থান করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর আহ্বান জানান।

সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করা হয়েছে। একই সঙ্গে বৃহত্তর সিলেট অঞ্চলের অন্যতম বৃহৎ গণসংবর্ধনার আয়োজনেরও প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেডএম

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ

শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা, বসল প্রশাসনের দানবাক্স

বাহুবলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেঃ প্রবাসীকল্যাণ মন্ত্রী

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

মধ্যনগরে ইউনিয়ন পরিষদের দায়িত্বে ফিরলেন দুই চেয়ারম্যান

মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিনজন আটক

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক হোসাইন

জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর লাশ গুমের অভিযোগ