হোম > সারা দেশ > সিলেট

নিজেকে ভোট দিতে পারবেন না তিন প্রার্থী

আমার দেশ অনলাইন

আনোয়ার হোসেন সুমন, আকমল হোসেন ও মাহবুবুর রহমান চৌধুরী। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের তিন প্রার্থী নিজ আসনে নিজেদের ভোট দিতে পারবেন না। মূলত তারা যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা সে আসনের ভোটার না হওয়ায় এবারের নির্বাচনে তারা নিজেদের ভোট দিতে পারবেন না।

ভোট না দিতে পারা প্রার্থীরা হলেন সিলেট-১ (সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসনের গণঅধিকার পরিষদের আকমল হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী আনোয়ার হোসেন সুমন এবং সিলেট-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী।

এসব প্রার্থীর নির্বাচনি হলফনামা ও ভোটার তথ্য অনুযায়ী, সিলেট-১ আসনের ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের ভোটকেন্দ্র তার স্থায়ী ও বর্তমান ঠিকানা গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণভাগ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

একই আসনে কাস্তে প্রতীকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী আনোয়ার হোসেন সুমনের ভোট তার স্থায়ী ও বর্তমান ঠিকানা সুনামগঞ্জ জেলায়। তিনি সুনামগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভোটার। তার ভোটকেন্দ্র প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র জামতলা সুনামগঞ্জে।

সিলেট-২ আসনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর ভোট তার বর্তমান ঠিকানা সিলেট সিটি করপোরেশনের মজুমদারি এলাকায়। তার ভোটকেন্দ্র সিলেট সিটি করপোরেশনের আম্বরখানা গালস স্কুল অ্যান্ড কলেজ।

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পিংকি সাহা বলেন, যার ভোট যেখানে, তাকে সেখানেই ভোট দিতে হবে। তবে কোনো প্রার্থী যদি তার নির্বাচনি এলাকার ভোটার না হন, তবে তিনি আবেদন করলে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

শ্রীমঙ্গলে বিরল নাগলিঙ্গম বৃক্ষের মোহময় সৌন্দর্য, দর্শনার্থীদের ভিড়

সিলেটের ওসমানীতে যাত্রীদের ইমিগ্রেশন করা হচ্ছে ম্যানুয়ালি

সিলেটে হামে প্রথম মৃত্যুর শিকার ফারহান

সিলেটে ট্রাক ছিনতাই চেষ্টার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

সিলেটে শহীদ জিয়া গ্রন্থমেলা উদ্বোধন

ওসমানীনগরে ইউএনও প্রত্যাহার ও চেয়ারম্যান পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

জনবলের সংকটে বিপর্যস্ত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স, চরম ভোগান্তি

আমি হাওরের চিত্র বদলে দিতে চাই: এমপি কামরুল

শ্রীমঙ্গল বিসিকে ছয় বছরেও গড়ে ওঠেনি শিল্পপ্রতিষ্ঠান

জনগণের মতামত পর্যালোচনা করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে: এমপি মুজিবুর