হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ৪ চার ছাত্রলীগ কর্মীসহ ৩২ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৬৩

সিলেট ব্যুরো

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে গত ৩২ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। ওদের মধ্যে ৪ ছাত্রলীগ কর্মী রয়েছে।

একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৫১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে মোট ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয় ৩৬ জন এবং মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ৮ ঘণ্টায় গ্রেফতার করা হয় আরও ২৭ জনকে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, অবৈধভাবে মিছিল করা মামলায় ছাত্রলীগ কর্মী ,ওরেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, চোরাচালানকারি, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন।

অভিযানকালে বিভিন্ন অবৈধ মালামালও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১ হাজার ৪০০ পিস কিটক্যাট চকলেট, ২৪ কেজি ৬ পুরিয়া গাঁজা এবং ১০ বস্তা জিরা।

এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৭৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৭৪টি যানবাহন আটক করা হয়েছে। সব মিলিয়ে ১৫১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগতপ্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

এমএইচ

লন্ডনে বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সিলেটের মহিব চৌধুরী

শ্রীমঙ্গলে হিমাগার না থাকায় ক্ষতির মুখে আনারসচাষিরা

পরিত্যক্ত ফেলে রাখায় লাভ হতে পারে ভারতের

বিএনপি নেতা কয়েস লোদীকে হত্যার হুমকি

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির ঘটনায় প্রিন্স রায় গ্রেপ্তার

সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন

হবিগঞ্জ: ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

বিদায় সিলেট, আপনাদের ভালোবাসায় ধন্য

শাল্লায় নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

সুরমার ভাঙনে দিশেহারা শান্তিগঞ্জের ৩ গ্রামের মানুষ