সিলেটে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সিটি কর্পোরেশন গুলোতে নির্বাচন দিতে দেরি হবে না। যদি কোনো কারণে দেরী হয় সেই ক্ষেত্রে ওয়ান্ড পর্যায়ে সেবা নিশ্চিত করতে প্রশাসক দেয়া হবে কি-না তা জাতীয় পর্যায়ের সিদ্ধান্তের বিষয়।
সিলেট সফরকালে মঙ্গলবার দুপুরে সাংবাদিদের প্রশ্নের জবারে তিনি একথা বলেন। তিনি বলেন, আমরা মাত্র পনেরো দিন হল দায়িত্ব নিয়েছি। আমাদের কাজপাগল প্রধানমন্ত্রী দেখছেনতো কী করছেন। তাই আমাদের উপর ভরসা রাখেন, সহযোগিতা করেন। আমরা ধারনা বদলে দিব।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, বিগত সরকারের সময় আইন পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জাতীয় প্রতীক বা দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করা হয়েছে এবং সেটা অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে।
তিনি আরো বলেন, দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে নির্বাচন হওয়ার ব্যাপারে একটা অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছেন। আগামী ১২ মার্চ অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। পার্লামেন্ট কোন অধ্যাদেশগুলো গ্রহণ করবে বা কোনটি করবেন না এটা ওইদিন সিদ্ধান্ত হবে।
এদিকে,সকালে প্রতিমন্ত্রী সিলেট সিটি কর্পোরেশনের জনবান্ধব সব প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত অনুমোদনের আশ্বাস দিয়েছেন। নগর ভবনে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী বলেন, আমার মানুষের সুবিধার বিষয়টি অধিক গুরুত্ব দিচ্ছি। তাই প্রকল্প অবশ্যই জনবান্ধব হতে হবে। নাগরিকদের কাজে লাগে এরকম প্রকল্প অগ্রাধিকার দিয়ে আমরা যত দ্রুত সম্ভব অনুমোদন করব।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি নবনিযুক্ত প্রশাসকের প্রশংসা করে বলেন, আব্দুল কাইয়ুম চৌধুরীর যেমন বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে, তেমনি রয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন কাজের বর্ণাঢ্য অভিজ্ঞতা। তিনি সিলেটের উন্নয়নের রূপকার, সাবেক অর্থ ও পরিকল্পনা এম. সাইফুর রহমানর সঙ্গেও কাজ করেছেন। আশা করি তাঁর নেতৃত্বে সিলেট হবে একটি আধুনিক নগর। সিলেটের নাগরিকরা পাবেন সর্বোচ্চ নাগরিক সেবা।
মীর শাহে আলম ছড়া, খাল খনন করে দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, সিলেট সিটি কর্পোরেশনের অধীনে সিটি ওয়াসা স্থাপন সহ বিভিন্ন প্রকল্প প্রণয়নের পরামর্শ দেন। সড়ক সংস্কার কাজে পরিবেশবান্ধব পদ্ধতি প্রয়োগেরও নির্দেশ দেন তিনি।
সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সিটি কর্পোরেশনের চলমান বিভিন্ন প্রকল্প ও বাস্তবায়নাধীন প্রকল্প সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
মতবিনিময় সভায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নাসের আহমেদ, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সচিব বিশ্বজিত দেব, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক সহ সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে প্রতিমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এস পৌঁছান। বিমানবন্দরে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন।