হোম > সারা দেশ > সিলেট

আইফোনের জন্য বন্ধুকে খুন

উপজেলা প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জে আইফোনের জন্য বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। স্থানীয়রা ঘাতক বন্ধুকে আটক করে পুলিশে দিয়েছে। রাত সাড়ে ৮টার দিকে তারেক আহমেদের (২১) লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার লাখাই উপজেলার ফুলবাড়ি গ্রামের একটি ডোবা থেকে তারেক আহমেদের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের মহব্বত উল্লার ছেলে তারেক আহমেদ এবং একই গ্রামের নুরুজ্জামানের ছেলে সায়েল মিয়া বাল্যবন্ধু। কয়েক দিন আগে দুই বন্ধু লাখাই উপজেলার ফুলবাড়ী গ্রামে একটি ভবনের নির্মাণশ্রমিক হিসেবে কাজে যান। গত ২৫ অক্টোবর তারেক আহমেদের বাবা মহব্বত উল্লা ছেলে নিখোঁজের বিষয়ে নবীগঞ্জ থানায় জিডি করেন।

এদিকে তারেকের বন্ধু সায়েলের কথাবার্তায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। মঙ্গলবার বিকেলে সায়েল মিয়া বাড়িতে এলে গ্রামবাসী তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে সায়েল মিয়া স্বীকার করেন তারেককে হত্যার কথা। হত্যার পর তারেকের আইফোনটি বিক্রি করে দিয়েছেন বলেও জানান।

পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে আইফোন নেওয়ার জন্য ঘুমন্ত বন্ধু তারেক আহমেদকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। পরে ৫০ হাজার টাকার আইফোন ১৫ হাজার টাকায় বিক্রি করে লাশ গুম করে সেখান থেকে পালিয়ে আসেন।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, আটক সায়েলের স্বীকারোক্তি অনুযায়ী একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তিনি প্রাথমিকভাবে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। মামলা দায়েরের পর তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমই

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম