হোম > সারা দেশ > সিলেট

এক জোড়া লাউ ১৮ হাজার টাকায় বিক্রি!

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের দিরাই উপজেলার পঞ্চগ্রাম কাইমা মাদ্রাসায় অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহফিলে দান করা দুটি লাউ নিলামে বিক্রি হয়েছে ১৮ হাজার ২০ টাকায়। শনিবার (৮ জানুয়ারি) ওয়াজ মাহফিলে এ লাউ বিক্রি করা হয়।

এর আগে, শুক্রবার বাদ আসর মাহফিল শুরু হয়ে শেষ হয় শনিবার ফজর পর্যন্ত। বয়ান চলাকালীন চিরাচরিত নিয়ম অনুযায়ী এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা মাদ্রাসার তহবিলে বিভিন্ন জিনিস দান করেন।

এ সময় কাইমা গ্রামের আব্দুল লতিফ একটি লাউ এবং পার্শ্ববর্তী কেজাউড়া গ্রামের এক ব্যক্তি আরও একটি লাউ দান করেন। শনিবার সকালে দানকৃত সব জিনিস নিলামে বিক্রি করা হয়। এর মধ্যে দুটি লাউ নিলামে অংশ নেন একাধিক ব্যক্তি। দীর্ঘ দর কষাকষির পর শেষ পর্যন্ত লাউ দুটি ১৮ হাজার ২০ টাকায় বিক্রি হয়।

মাদ্রাসার মোতাওয়াল্লি মাওলানা নূর উদ্দিন বলেন, মসজিদ ও মাদ্রাসার প্রতি আমাদের এলাকার মানুষের আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। দুটি লাউ ১৮ হাজার ২০ টাকায় নিলাম হওয়া মূলত একটি প্রতীকী ঘটনা। এটি মাদ্রাসার প্রতি মানুষের ভালোবাসা ও সহযোগিতার মানসিকতারই প্রতিফলন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য একে কুদরত পাশা বলেন, কওমি মাদ্রাসাগুলো মানুষের দানে পরিচালিত হয়। সে হিসেবে আজ আমাদের মাদ্রাসায় দান করা দুটি লাউ নিলাম করতে গিয়ে মাদ্রাসাপ্রেীদের দেখা মেলে। দুটি লাউ ১৮ হাজার ২০ টাকায় বিক্রি— এটা শুধু মাদ্রাসাপ্রেমীদের পক্ষেই সম্ভব। এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত থাকুক।

এ ঘটনা এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আবেগ ও সম্পৃক্ততার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যান সংঘর্ষে চালক নিহত

আন্তর্জাতিক তারকাখ্যাতি অর্জন হাওরকন্যা নাদিরার

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর