হোম > সারা দেশ > সিলেট

সিলেটে চা শ্রমিকরা কাজে ফিরছেন শুক্রবার

এক সপ্তাহের বকেয়া বেতন পাওয়ার আশ্বাস

সিলেট ব্যুরো

কর্তৃপক্ষের আশ্বাসে অবশেষে কাজে যোগ দিতে সম্মত হয়েছেন সিলেটের বুরজান টি এস্টেটের আওতাধীন তিনটি বাগান ও একটি কারখানার ২৬০০ শ্রমিক। তার আগে এসব শ্রমিকদের বকেয়া ২০ সপ্তাহের বেতনের মধ্যে এক সপ্তাহের বেতন ও রেশন বৃহস্পতিবার (৮ মে) প্রদান করা হবে। বেতন পেলে শুক্রবারই কাজে যোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন শ্রমিকরা।

বুধবার বাংলাদেশ চা বোর্ডের চেয়্যারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনের সাথে আন্দোলনরত শ্রমিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে দুপুরে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বলেন, চা বোর্ডের চেয়্যারম্যান চা বাগান শ্রমিকদের দাবি দাওয়াগুলো শুনেছেন। বৈঠকে আপাতত তাদেরকে এক সপ্তাহের বকেয়া বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য টি কোম্পানিগুলো ও বাংলাদেশ টি বোর্ড ১০ লাখ টাকা দিবে। বাকি টাকা জেলা প্রশাসক ব্যবস্থা করে দিবেন। পর্যায়ক্রমে তাদের সব বকেয়া পরিশোধ করা হবে।

এদিকে প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আন্দোলনত চা শ্রমিকরা। বুরজান চা বাগানের চা শ্রমিক নেতা সোহাগ ছত্রী বলেন, আপাতত একটা সমাধান হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকল চা শ্রমিকদেরকে এক সপ্তাহের বেতন দিবেন। পরশু থেকে চা বাগান খুলে দেওয়া হবে। যে পাতাটা তোলা হবে তা বিক্রি করে পরবর্তী বেতন দ্রুতই পরিশোধ করার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। সবাই মেনে নিয়েছেন এবং কর্মে ফিরবেন।

উল্লেখ্য, ২০ সপ্তাহ ধরে রেশন ও বেতন পাচ্ছেন না সিলেটের বুরজান টি এস্টেটের আওতাধিন তিনটি বাগান ও একটি কারখানার শ্রমিকরা। লোকসানের কথা বলে মালিকপক্ষ শ্রমিকদের মজুরি বন্ধ রেখেছে। বকেয়া মজুরির দাবি ও বুরজান চা বাগান মালিকের লিজ বাতিসহ ১১দফা দাবিতে গত ৪ মে আম্বরখানা-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন বুরজান, ছড়াগাং, কালাগুল বাগানের চা শ্রমিকেরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠিয়ে রাস্তা ছাড়লেও আগামী ৩ দিনের মধ্যে সকল দাবি মানতে সময়সীমা বেধে দেন চা শ্রমিকরা।

চা শ্রমিকদের নিয়ে সৃষ্ট এ সমস্যা সমাধানের জন্যই বুধবার সিলেটে আসেন বাংলাদেশ চা বোর্ডের চেয়্যারম্যান মেজর জেনারেল শেখ মোসরওয়ার হোসেন। তার সাথে বৈঠকের পর এসব বাগানের দীর্ঘ অচলাবস্থার নিরসন হতে যাচ্ছে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক