মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ রুস্তুমপুর টোল প্লাজা সংলগ্ন স্থানে একটি কাভারভ্যানে অভিযান চালিয়ে ৫৮ কেজি বস্তাভর্তি গাজাঁ উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম।
এ সময় মাদক ব্যবসায়ী রুহুল আমীন (৩৪) ও মাজেদুর রহমান (৪১) নামে দু’ ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাদেরকে নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
র্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তারা নবীগঞ্জের আউশকান্দি বাজার এলাকায় অবস্থান কালে গোপন সূত্রে জানতে পারেন মঙ্গলবার দিবাগত রাত দেড় টার দিকে মাধবপুর থানা এলাকা থেকে একদল মাদক কারবারি গভীরে রাতে গাজাঁ পাচার করার জন্য ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে সিলেট যাচ্ছে। খবর পেয়ে র্যাব-৯ এর একটি টিম রুস্তুমপুর টোল প্লাজার উত্তর পাশে ওত পেতে থাকে। তথ্য অনুযায়ী নীল রংয়ের একটি কাভারভ্যান আসলে সিন্যাল দিয়ে আটক করেন।
তিনি বলেন, গাড়ীতে থাকা রুহুল আমীন ও মাজেদুর রহমান নামে দু’জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে ভ্যান থেকে ৫টি বস্তা থেকে ৫৮ কেজি গাজাঁ উদ্ধার করে গাড়ী ও ধৃত ব্যক্তিসহ তাদেরকে থানা পুলিশে সোপর্দ করেছেন।
ধৃত রুহুল আমীন বরগুনা থানার আঙ্গার পাড়া গ্রামের জালাল খলিফার ছেলে এবং মাজেদুর কালিগঞ্জ থানার মুলগাওঁ চরপাড়া এলাকার মাহফুজুর রহমানের ছেলে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।