হোম > সারা দেশ > সিলেট

সিলেটে এক রোহিঙ্গা আটক, পলাতক আরো ২

সিলেট ব্যুরো

ছবি: আমার দেশ

সিলেটের তেমুখী পয়েন্ট এলাকা থেকে তিনজনের মধ্যে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। জালালবাদ থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

আটক যুবক কক্সবাজার জেলার উখিয়া ক্যাম্প-২ এলাকার মৃত নুরুল বশরের ছেলে শহীদুল আমিন (১৯)। তিনি আরও দুজন সমবয়সি বাংলাদেশি বন্ধুর সঙ্গে সিলেটে আসেন বলে জানা গেছে।

রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জালালাবাদ থানার তেমুখী পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হচ্ছে।

সূত্র জানায়, হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে তারা তিনজন বাংলাদেশি বন্ধুকে নিয়ে আসেন। অপর দুই রোহিঙ্গার সন্ধান মিলেনি।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক