হোম > সারা দেশ > সিলেট

চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা

সিলেট ব্যুরো

ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে হাসপাতাল ভাঙচুর, হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ সময় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। এতে কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর দিবাগত রাতে সিলেট বিমানবন্দর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ মোকামটিলার যুবক তানিম আহমেদ (২৫)। প্রথমে তাকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসার জন্য ১২ দিন আগে ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে তানিমকে স্থানান্তর। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তানিমের স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলা ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে তার স্বজনেরা হাসপাতালের জড়ো হন এবং বিক্ষুব্ধ হয়ে ওঠেন। রাত ৯টার দিকে তারা হাসপাতালে ভাঙচুর ও স্টাফদের ওপর হামলার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে হাসপাতালের কর্মচারীরাও সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে রোগীর স্বজনদের ওপর পাল্টা হামলা চালিয় রের করে দেন। পর হাসপাতালের সামনের রাস্তায়ও ধাওয়া পাল্টা ধাওয়ার বলে অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে। সংঘর্ষে রোগীর ৫/৭ জন স্বজন আহত হন। তাদের ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম রাত ২টার দিকে আমার দেশকে জানান, ইবনে সিনা হাসপাতালের ঘটনার বিষয়টি নিষ্পত্তি হয়েছে। সিলেট মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উদ্যোগে রাত ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহতের পরিবার-স্বজনদের মধ্যে সমঝোতা হয়।

তিনি জানান, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও সিলেট মেট্রোপলিটন পুলিশের (ডিবি) উপপুলিশ কমিশনার আফজাল হোসেন ইবনে সিনা হাসপাতালের কর্তৃপক্ষ ও মৃত্যু হওয়া তানিমের স্বজনদের নিয়ে হাসপাতালে সমঝোতা বৈঠকে করেন। বৈঠক শেষে তানিমের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪