হোম > সারা দেশ > সিলেট

নারীর ক্ষমতায়নে বিএনপির অবদান অবিস্মরণীয়: খন্দকার মুক্তাদির

সিলেট ব্যুরো

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সত্যিকারের বাস্তববাদী রাষ্ট্রনায়ক। তার দক্ষ নেতৃত্বে বাংলাদেশে সার্বিক অগ্রগতি হয়েছিল। নারীর ক্ষমতায়নে বিএনপির অবদান অবিস্মরণীয়।

রোববার (৪ মে) সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাহেবের বাজার স্কুল মাঠে স্থানীয় নারীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

তিনি আরোও বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার গৃহিত নারী উন্নয়নের বিভিন্ন উদ্যোগকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার ২৩ নং দফায় জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নারীর ক্ষমতায়নে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে। নারী ও শিশুদের জীবন মান বিকাশের নিমিত্তে যুপোপযোগী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। জাতীয় সংসদে মনোনয়নের ক্ষেত্রে নীতিগতভাবে নারীদের প্রাধান্য দেওয়া হবে। স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন।

সিলেট সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদের সভাপতিত্বে ও খাদিমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, জেলা বিএনপির উপদেষ্টা ইলিয়াস আলী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কছির উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আপ্তাব উদ্দিন, ত্রাণ বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন, তথ্য সম্পাদক জহির উদ্দিন, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুস সালাম লয়লু, মহানগর যুবদল সহ সাধারণ সম্পাদক সজিবুর রহমান রুবেল, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন, সদর উপজেলা বিএনপি সাবেক আইন সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম রসুল সোমেল।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক