হোম > সারা দেশ > সিলেট

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শ্রীমঙ্গলে প্রশাসনের যৌথ বাজার মনিটরিং

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে শ্রীমঙ্গলে প্রশাসনের উদ্যোগে যৌথ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় এ তদারকি কার্যক্রম চালানো হয়।

উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শ্রীমঙ্গল পৌরসভা ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।

বাজার পরিদর্শনকালে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন, ওজন ও মাপের সঠিকতা নিশ্চিতকরণ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখা এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে সার্বিক বিষয় তদারকি করা হয়। অসঙ্গতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার কার্যালয়ের উপ-পরিচালক মো. আল-আমিন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাজার মনিটরিং কার্যক্রমে শ্রীমঙ্গল থানা পুলিশ-এর একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারেন এবং বাজারে অস্থিরতা সৃষ্টি না হয়।

শ্রীমঙ্গলে বিরল নাগলিঙ্গম বৃক্ষের মোহময় সৌন্দর্য, দর্শনার্থীদের ভিড়

সিলেটের ওসমানীতে যাত্রীদের ইমিগ্রেশন করা হচ্ছে ম্যানুয়ালি

সিলেটে হামে প্রথম মৃত্যুর শিকার ফারহান

সিলেটে ট্রাক ছিনতাই চেষ্টার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

সিলেটে শহীদ জিয়া গ্রন্থমেলা উদ্বোধন

ওসমানীনগরে ইউএনও প্রত্যাহার ও চেয়ারম্যান পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

জনবলের সংকটে বিপর্যস্ত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স, চরম ভোগান্তি

আমি হাওরের চিত্র বদলে দিতে চাই: এমপি কামরুল

শ্রীমঙ্গল বিসিকে ছয় বছরেও গড়ে ওঠেনি শিল্পপ্রতিষ্ঠান

জনগণের মতামত পর্যালোচনা করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে: এমপি মুজিবুর