হোম > সারা দেশ > সিলেট

দিরাইয়ে ইউএনওর অপসারণ দাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ কার্যক্রমে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে সুনামগঞ্জের দিরাই উপজেলায় ইউএনও সনজিব সরকারের অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। মঙ্গলবার উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, সম্প্রতি ফ্যামিলি কার্ড শুমারির জনবল নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি করা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে নিয়মনীতি উপেক্ষা করে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। তারা এই ঘটনার সঠিক তদন্ত এবং সেই সাথে ইউএনও’র অপসারণ দাবি করেন।

দিরাই ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়া বলেন, ফ্যামিলি কার্ড শুমারির মতো গুরুত্বপূর্ণ একটি কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা প্রয়োজন ছিল। কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দলীয়করণের অভিযোগ উঠেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

অবস্থান কর্মসূচি চলাকালে ছাত্রদল নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ এবং বিতর্কিত প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

উক্ত অবস্থান কর্মসূচিতে দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান সাজু, সদস্য সচিব তানবির চৌধুরী, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়া, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেডএম

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম