হোম > সারা দেশ > সিলেট

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার সুরমা ইউনিয়নের সোমবার বৈঠাখাই গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈঠাখাই গ্রামের মো. ইসলাম আলীর কন্যা পাপিয়া আক্তার (১০) ও তার ছোট ভাই মো. রমজান আলীর কন্যা জুমা আক্তার (৯) সোমবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে গোসল করতে নামে। গোসল শেষ করে সবাই বাড়িতে ফিরে এসে এই দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন এবং একপর্যায়ে পুকুরের পানি থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার। এদিকে একই পরিবারের দুই ভাইয়ের আদরের দুই কন্যাসন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন শোকের মাতম চলছে।

গুজব ছড়াবেন না, সত্য তুলে ধরুনঃ এমপি কামরুল

বাহুবলে আবেদন করেও সরকারি সেবাবঞ্চিত গর্ভবতী নারীরা!‎

নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ উদ্বোধন

বাহুবলে মাদকাসক্ত যুবককে এক বছরের কারাদণ্ড

‎পাহাড় কাটায় ইউপি সদস্যকে ৩ লাখ টাকা জরিমানা

জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে সিলেট বিএনপির আনন্দ মিছিল

পুশইন বন্ধের দাবিতে জুড়িতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদী

আট বছরেও নিজস্ব ভবন হয়নি শায়েস্তাগঞ্জ উপজেলার

সড়কের পাশে উদ্ধার হওয়া সেই শিশুটি হাসপাতাল থেকে চুরি