হোম > সারা দেশ > সিলেট

‘কোরবানির হাটে চাঁদাবাজির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা’

মৌলভীবাজারের পুলিশ সুপার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেছেন, কোরবানির হাটে কোনো রাজনৈতিক দলের নেতা বা অন্য কেউ চাঁদাবাজি করার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

তিনি বলেন, কোনো অবস্থাতেই রাস্তা ব্লক করে পশুর হাট বা হাটের আশপাশে অস্থায়ী দোকানপাট বসানো যাবে না। পশুর হাটে জাল টাকা, চোরাই গরু, অজ্ঞান বা মলম পার্টির কোন ঘটনা ঘটলে তাৎক্ষনিক পুলিশের সাথে যোগাযোগ করবেন।

পুলিশ সুপার হাটগুলোতে জেলা পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য প্রয়োজনীয় মোবাইল নম্বর ব্যানার বা ফেস্টুনে প্রদর্শনের ব্যবস্থা করার আহবান জানান।

তিনি পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত আলো এবং সিসি ক্যামেরা স্থাপনের বিষয় গুরুত্ব আরোপ করেন। এছাড়া ইজারাদারদের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগের আহবান জানান ।

পুলিশ সুপারের কনফারেন্স রুমে শনিবার দুপুরে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটের নিরাপত্তা সংক্রান্তে মৌলভীবাজার জেলার ইজারাদারদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় সদরসহ সব উপজেলার পশুরহাটের ইজারাদার এবং থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

এ সময় ইজারাদারগণ পশুর হাটের নিরাপত্তা, হাট কেন্দ্রিক যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা এবং অননুমোদিত পশুর হাট সংক্রান্ত বিষয়ে পুলিশ সুপার বরাবর তাদের বক্তব্য তুলে ধরেন।

মতবিনিময় সভায় আরও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিল আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক