হোম > সারা দেশ > সিলেট

গোলাপগঞ্জে দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত বেড়ে ৩

সিলেট ব্যুরো

সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত বেড়ে ৩ জনে পৌঁছেছে। গুরুতর আহত অপর একজন চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট-বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কের তেরমাইল নামক স্থানে বুধবার রাত ১২ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো ২ জন নিহত হয়েছেন। ফলে ৪ আরোহীর মধ্যে ৩ জনই মারা গেলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

নিহতরা হলেন-গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের আব্দুল আহাদ (৪২), উপজেলার রানাপিং ছত্রিশ গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির আহমদ (২১) এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সদর ইউনিয়নের ফাজিল পুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে আরিফুল হক জয় (৩৫)।

গুরুতর আহত মৌলভীবাজারের জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামের আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (২০) চিকিৎসাধীন রয়েছেন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

ফের সংসদে যাচ্ছেন হবিগঞ্জের শাম্মী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, উৎকণ্ঠায় কৃষক

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল