হোম > সারা দেশ > সিলেট

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের পরিবার, বিএনপির পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

শনিবার সকালে স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে গ্রামের বাড়িতে কোরআন খতম এবং মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দুপুরে মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও শিরণি বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ জি. কে. গউছ, এম সাইফুর রহমানের পুত্র, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য, স্মৃতি পরিষদের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ও সনদপত্র বিতরণ করা হয়। এ ছাড়া দিবসটি ঘিরে পৃথকভাবে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

জেডএম

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম