হোম > সারা দেশ > সিলেট

দেশের মানুষ সুযোগ পেলে বিএনপিকেই বেছে নিয়েছে: জি কে গউছ

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)

বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, ‘বাংলাদেশের মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে তখনই বিএনপিকেই বেছে নিয়েছে।

’

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, বিএনপির কবর রচনা করতে চেয়েছিল আওয়ামী লীগ। তারা জিয়াউর রহমানকে হত্যা করেছে। নানা নির্যাতন, হামলা, মামলা, গুম-খুন চালিয়েছে। তবুও বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারেনি। মানুষের দীর্ঘ প্রতীক্ষার পর এখন শুভদিন এসেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান। সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক এড. ফয়জুল করীম ময়ুন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. আবেদ রাজা।

কাউন্সিলে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলার ১৩টি ইউনিয়নের ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম